হাফেজ্জী হুজুরের ছোট ছেলে গুরুতর অসুস্থ

হাফেজ্জী হুজুর (র.) এর ছোট ছেলে রাজধানীর কাওরান বাজারের আম্বরশাহ শাহী মসজিদের প্রধান খতিব, খেলাফাত আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর হাফেজ কারী মাওলানা আতাউল্লাহ গুরুতর অসুস্থ হয়ে শাহবাগের ইব্রাহীম কার্ডিয়াকে ভর্তি হয়েছেন। ৫তলায় ৫০১নং কেবিনে ডা. লিয়াকত আলীর তত্ত্বাবধানে চিকিত্সাধীন আছেন। গতকাল আইসিইউ থেকে মাওলানা আতাউল্লাহকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।