‘সিতারা’ শিরোনামে তেলেগু একটি সিনেমায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও ফজলুর রহমান বাবু। এই সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা রাইমা সেন। এবার ছবিটি একইসঙ্গে মুক্তি পাবে বাংলা, তেলেগু ও তামিল ভাষায়। আগামী ৩১ মে এটি দেশটির ৩টি প্রদেশে মুক্তি পাবে। পশ্চিমবঙ্গের অন্যতম সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘সিতারা’। সীমান্তের নানা ঘটনা নিয়ে ছবিটির কাহিনি এগিয়েছে