জোকস

 গ্রাম থেকে এক লোক এই প্রথম শহরে এসেছে। কিন্তু শহরে এসে প্রথমবারের মতো একটা ফ্লাইওভার দেখেই মেজাজ ভীষণ বিগড়ে গেল তার। সে তার বন্ধুকে ডেকে বলল, ‘দেখ সরকারের কাণ্ড! আমাদের গ্রামে এতে খাল, নদীনালা আমরা ব্রিজের অভাবে কষ্ট করে নৌকা করে পার হই আর সরকার এখানে কোনো কারণ ছাড়া শুকনার উপরই ব্রিজ বানিয়ে রেখেছে!’  মা :আজ স্কুলে কী করলে খোকা। খোকা :‘যেমন খুশি তেমন লিখো’ খেললাম। মা :কিন্তু আজ না তোমার গণিত পরীক্ষা হওয়ার কথা? খোকা :ওটার কথাই তো বলছি!  ম্যাডাম :সুমন, তুমি হোমওয়ার্ক নিয়ে আসোনি কেন? রোকন :ম্যাডাম, হোমওয়ার্ক করেছিলাম। কিন্তু আমাদের বাড়ির কুকুরটা হোমওয়ার্কের খাতাটা খেয়ে ফেলেছে। ম্যাডাম :টুটুল, তুমি হোম ওয়ার্ক করোনি কেন? টুটুল (ম্যাডাম সুমনকে কিছু বলেননি দেখে) :ম্যাডাম, হোমওয়ার্ক করেছিলাম। কিন্তু কাগজটা আমি খেয়ে ফেলেছি। ম্যাডাম :কেন? টুটুল :কারণ, আমাদের বাসায় কুকুর নেই!  উড্রো উইলসনকে একবার প্রশ্ন করা হলো, ‘১০ মিনিটের একটা বক্তব্য তৈরি করতে আপনার কতক্ষণ সময় লাগবে?’ তিনি উত্তর দিলেন, ‘ছয় সপ্তাহ।’ অতঃপর তাকে জিজ্ঞেস করা হলো, ‘এক ঘণ্টার একটা বক্তব্য তৈরি করতে আপনার কত সময় লাগবে?’ উত্তরে উইলসন বললেন, ‘এক সপ্তাহ।’ সবশেষে উইলসনকে প্রশ্ন করা হলো, ‘দুই ঘণ্টার একটা বক্তব্য তৈরি করতে আপনার কত সময় লাগবে?’ তিনি উত্তর দিলেন, ‘আমি প্রস্তুত!’