যুদ্ধজাহাজে কানাডার নাগরিককে নিয়ে কী করছিলেন মোদি

বিদেশি শ্বশুরবাড়ির আত্মীয়-পরিজন নিয়ে নৌসেনার আইএনএস-বিরাটে চেপে লক্ষদ্বীপে সপরিবারে দশ দিনের ছুটি কাটিয়েছিলেন রাজীব গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগ ছিল এমনটাই । এবার একই ধরনের অভিযেগ তোলা হলো মোদির বিরুদ্ধেই। ‘কানাডার নাগরিককে সঙ্গে নিয়ে দেশের রণতরীতে ওঠা কি মোদির সঠিক সিদ্ধান্ত?’ প্রশ্ন তুললেন কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনা। খবর আনন্দবাজার পত্রিকার

বিদেশি শ্বশুরবাড়ির আত্মীয়-পরিজন নিয়ে নৌসেনার আইএনএস-বিরাটে চেপে লক্ষদ্বীপে সপরিবার দশ দিনের ছুটি কাটিয়েছিলেন রাজীব গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগ ছিল এমনটাই। এবার এই ইস্যুতেই মোদিকে এক হাত নিলেন কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনা। সামরিক রণতরীতে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ছবি পোস্ট করে মোদিকে এর উত্তর দিলেন দিব্যা।

দিব্যা একটি টুইট বার্তায় লেখেন, দেশের নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রায় ‘কানাডার নাগরিক’ অক্ষয় কুমারের ছবি তোলা কি যুক্তিসম্মত? পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অক্ষয় কুমারকেও ট্যাগ করেন অভিনেত্রী থেকে রাজনীতির আঙিনায় পা রাখা দিব্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অক্ষয় কুমারকে টুইটার পোস্টে ট্যাগ করে ২০১৬ সালের ঘটনার কথা লেখেন দিব্যা।

২০১৬ সালের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন দিব্যা। টুইটে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে লিখেছেন, ‘কানাডার নাগরিককে সঙ্গে নিয়ে দেশের রণতরীতে ওঠা কি সঠিক সিদ্ধান্ত?’ বালাকোটে হামলার পর থেকেই সেনাবাহিনীকে হাতিয়ার করে ভোট চাইছেন নরেন্দ্র মোদি, দাবি করেছেন বিরোধীরা। রাহুল গান্ধী বলেছিলেন, সেনাকে ব্যক্তিগত সম্পত্তি করে ফেলেছেন মোদি। পাল্টা মোদিও টেনে এনেছিলেন ত্রিশ বছর আগের কথা। তার অভিযোগ, দেশের নিরাপত্তার সঙ্গে আপস করে এই যুদ্ধজাহাজ রাজীব ও তার পরিবারের জন্য লক্ষদ্বীপে মোতায়েন ছিল। সঙ্গে ছিল সেনার হেলিকপ্টারও।

মোদির অভিযোগ ছিল আইএনএস বিরাটকে ‘ব্যক্তিগত ট্যাক্সি’র মতো ব্যবহার করতেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া স্ট্রাটেজিস্ট দিব্যা অপর একটি টুইটে লেখেন, ‘আইএনএস বিরাট’ নিয়ে মিথ্যাভাষণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সংক্রান্ত একটি লিঙ্কও পোস্ট করেন তিনি।