জিল বাংলা সুগার মিলে আখচাষিদের সমাবেশ

সারাদেশের আখ চাষিদের ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব কটি সুগার মিলের আখ চাষিদের প্রতিনিধি নিয়ে গত শনিবার বিকালে দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিল মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জিল বাংলা সুগার মিল্স আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি জামালপুর-২, আসনের এমপি আলহাজ ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি, বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশনের সভাপতি মাজাহারুল হক প্রধান এমপি। সমাবেশে বক্তব্য রাখেন চিনিকল আখ চাষি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান আলী বাদশা, জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা একেএম হাবিবুর রহমান খান। আখ চাষিদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন আখ চাষি প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, দলিলুর রহমান, মোজাম্মেল হক রুলর, আজিজুর রহমান, মনিরউজ্জামান আক্কু, রুহুল আমিন, মুসলিম উদ্দিন, সিরাজুল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি দেওয়ানগঞ্জের সীমান্তবর্তী তারাটিয়া এলাকায় একটি পুলিশ তদন্ত কেন্দ্র এবং আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ পাবলিক লাইব্রেরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।