নবীনগরে পৃথক সংঘর্ষে মহিলাসহ দুই জন নিহত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২১:১৭
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার পৃথক সংঘর্ষে নিহত ২ ও আহত হয়েছে ১০ জন। উপজেলা ডোলাবাড়ি গ্রামে পানি সেচের টাকা নিয়ে কুদ্দুস মিয়া ও শিশু মিয়ার সাথে বিরোধের জের ধরে শনিবার সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সোহেল নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। এতে আহত হয় ৫ জন। আহতদের নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে উপজেলার ভোলাচং গ্রামে সীমানার গাছ নিয়ে মানিক চন্দ্র ও সুরেস কর্মকারের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত মনিরানীকে নবীনগর হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে ঢাকায় নেয়ার কথা বলেন। কিন্তু ঢাকায় যাওয়ার পথিমধ্যে মনিরানী মারা যায় । এ ঘটনায় ৫ জন আহত হয় । খবর পেয়ে পুলিশ ওই দুইটি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।