কুমিল্লায় পুলিশী হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা মহানগরীর ৩নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদের ওপর পুলিশের হামলা ও মারধরের প্রতিবাদে এবং আরআই’র প্রত্যাহারের দাবিতে নগরীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার নগরীর রেইসকোর্স এলাকাবাসী, ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতি, বাংলাদেশ ক্যামিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ও রেইসকোর্স ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন আলহাজ্ব নূরে আলম ভূঁইয়া, এনায়েত উল্লাহ, মঞ্জুর হোসেন, তারিক হোসেন বাদল, আলমগীর হোসেন, বশির আহমেদ, মামুনুর রশিদ, সিটি কাউন্সিলর গোলাম কিবরিয়া প্রমুখ।