নেত্রকোনা আওয়ামী লীগের সম্মেলন হয়নি সাত বছর
শ্যামলেন্দু পাল, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২১:১৯
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সচল থাকলেও গত ৭ বছর যাবত্ জেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে। সম্মেলন না হওয়ায় নতুন নেতা-কর্মীরা কমিটিতেও যেতে পারছেন না বলে তাদের মধ্যে এই হতাশার কারণ। কেন্দ্র থেকে সম্মেলন করার তাগিদ দিলেও এখানে কারও কোন সারা নেই। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলামের সাথে এ ব্যাপারে কথা বললে তিনি বলেন, দলে কোন কোন্দল নেই। উপজেলাগুলোতে সম্মেলন করার কাজ চলছে। ইতিমধ্যে উপজেলাগুলোর ওয়ার্ড কমিটিগুলোর নির্বাচন হয়েছে। জেলা আওয়ামী লীগও ইতিমধ্যে সদস্য নবায়ন কাজ শুরু করেছে। উপজেলার সম্মেলন শেষ হলেই জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে।