কটিয়াদীতে অটো স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ

কটিয়াদী বাসস্ট্যান্ডের সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে শনিবার শ্রমিক নেতা বাচ্চু মিয়া ও ওসমান গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বাচ্চু মিয়া (৪০) কে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে প্রতিপক্ষ। পুলিশ ঘটনার সাথে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করে রোববার কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করে। পুলিশ ঘটনার সাথে জড়িত মাহমুদ মিয়া (২৫), ছন্দু মিয়া (২২), রাজন মিয়া (২০), দুলাল মিয়া (১৮), হুমায়ুন (৩৫) ও তারা মিয়া (৩০) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। আহত বাচ্চু মিয়াকে প্রথমে কটিয়াদী হাসপাতালে ও পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সার জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে গ্রেফতারকৃত ৭ জনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কটিয়াদী থানায় একটি মামলা করেছে। কটিয়াদী থানার ওসি এমদাদুল হক মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।