‘স্প্যানিশ ফুটবলের ক্ষতি করেছেন মরিনহো!’
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২১:৫৫
স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা মনে করেন স্প্যানিশ ফুটবলে পর্তুগিজ কোচ হোসে মরিনহো ভালর চেয়ে ক্ষতিই করেছেন বেশি। ইনিয়েস্তা গতকাল রবিবার সমালোচনা করতে একটুও ছাড়েননি মরিনহোকে। রিয়াল মাদ্রিদের হয়ে চুক্তি শেস হবার তিন বছর আগেই অনেক বিতর্কেরও জন্ম দিয়ে বর্তমানে ইংল্যান্ডের ক্লাব চেলসির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগেও তিনি চেলসির দায়িত্বে ছিলেন। মরিনহো রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ হওয়ার আগেই চলে যান। কারণ অনেক না পাওয়া ছিল তার। বড় কোন শিরোপা তিনি ২০১২-১৩ মৌসুমে রিয়াল মাদ্রিদকে এনে দিতে পারেননি।
ইউরোপিয়ান ফুটবলে কোচের জন্য ৫০ বছর বয়স খুব আহামরি কিছু নয়। আর এই ৫০ বছর বয়সেই পতুগিজ কোচ হোসে মরিনহো দুটি ভিন্ন দলের (পোর্তো ও ইন্টার মিলান) হয়ে জয় করেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এছাড়াও তার ঝুলিতে আছে লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। এতো কিছুর পরও ‘স্পেশাল ওয়ান’কে স্প্যানিশ ফুটবলের জন্য ‘স্পেশাল’ মনে করছেন না স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। তার মতে ভালোর চেয়ে মরিনহো স্প্যানিশ ফুটবলের ক্ষতিই করেছেন বেশি। দীর্ঘদিন অধিনায়ক ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন মরিনহো। ইনিয়েস্তা বলেন, ‘আপনি শুধু ঘটনাটা খতিয়ে দেখবেন।’ মরিনহোর জন্য কি স্পেনের ফুটবল ক্ষতিগ্রস্ত হয়েছে? এমন প্রশ্নে ২৯ বছর বয়সী ইনিয়েস্তা এল পাইস পত্রিকায় সাক্ষাত্কারে বলেন, ‘হ্যাঁ, তিনি স্প্যানিশ ফুটবলের ক্ষতি করেছেন। সাধারণত ভালোর চেয়ে খারাপটাই বেশি করেছেন। কিন্তু আমি কোন ব্যক্তি সম্পর্কে কিছু বলতে পছন্দ করি না। তাই যদি আপনি কিছু মনে না করেন আমরা এই প্রসঙ্গ থেকে সরে যেতে পারি।’ —রয়টার্স