ট্র্যাকে ফিরেই জিতলেন ব্লেক

প্রায় দু’মাস ইনজুরির জন্য ট্র্যাকের বাইরে ছিলেন। তাই ফেরার পর আবার আগের ফর্মে তাকে পাওয়া যাবে নাকি সেটা নিয়ে সন্দেহ ছিলই। তবে সন্দেহের কোন অবকাশ রাখলেন না ১০০ মিটারে বিশ্বজয়ী তারকা ইয়োহান ব্লেক। গত শনিবার জ্যামাইকা স্টেডিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপে ফিরেই ২০০ মিটার দৌড় জিতলেন এই জ্যামাইকান। প্রায় আট সপ্তাহ আগে পায়ের ইনজুরিতে পড়েন বে¬্লক। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মুখোমুখি হতে হয় তাকে। এরপর পরীক্ষা-নিরীক্ষার দু’দিন পর তার কোচ গে¬ন মিলস জানান, ‘ছয় সপ্তাহ টার্ফের বাইরে থাকতে হবে ব্লে¬ককে। পায়ের সুস্থতার জন্য তার বিশ্রামের প্রয়োজন।’ অবশেষে সুস্থ হয়ে আবারো অ্যাথলেটিক টার্ফে ফিরেছেন ব্লে¬ক। ফিরেই নিজের কারিশমা দেখালেন তিনি। ২০০ মিটার দৌড়ে সেরা হবার গৌরব অর্জন করলেন ব্লে¬ক। ২০ দশমিক সাত দুই সেকেন্ড সময় নিয়ে সেরার মুকুট মাথায় পড়েন ২৩ বছর বয়সী বে¬্লক। ২০ দশমিক সাত চার সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন ডিলানো উইলিয়ামস। দৌড় শেষে টুইটারে নিজের কথা জানাতে গিয়ে ব্লে¬ক বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমি দৌড়টা বেশ ভালোভাবে শেষ করতে পেরেছি। আমি খুবই ভালো অনুভব করছি। কোন সমস্যা ছাড়াই দৌড় শেষ করতে পেরেছি। তাই আমি বেশ আনন্দিত।’ ২০১২ সালে অলিম্পিক গেমসের ১০০ ও ২০০ মিটার দৌড়ে রৌপ্যপদক জিতেছিলেন ব্লে¬ক। আর ৪০০ মিটার রিলেতে দলের স্বর্ণপদক জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন তিনি। গত আগস্টে আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশীপের ১০০ মিটার থেকে অবসর নিয়েছিলেন ব্লেক। বিদায় নেবার আগে ঐ টুর্নামেন্টেরও শিরোপা জিতেন তিনি।