ভিক্টোরিয়া-উত্তর বারিধারা ম্যাচ ড্র
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২১:৫৯
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাব প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগে গতকালের ম্যাচে ২-২ গোলে ড্র করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। জীবনের গোলে ১৪ মিনিটে এগিয়ে যায় উত্তর বারিধারা। এরপর ৩২ এবং ৩৫তম মিনিটে হানিফের দুই গোলে এগিয়ে যায় ভিক্টোরিয়া। পরে ডালিমের গোলে ৫৭ মিনিটে সমতায় ফেরে বারিধারা।