কচুয়ায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২১:৫৯
চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে গতকাল রবিবার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী জগতপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে স্থানীয় ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মধ্যে এক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৬০ জন সাঁতারু অংশ নেন। বিপুল সংখ্যক দর্শক প্রতিযোগিতা উপভোগ করে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী সভা। এতে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়া আহমেদ সুমন, চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার ছাদেক আক্কাছ, জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক আমির হোসেন আমিন, পিপলকরা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মোস্তফা কামাল, সমাজ কর্মী কাজী এনামুল হক শামীম প্রমুখ।