বিশ্বনাথে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

‘ওরা এগারোজন বিদেশি চ্যাম্পিয়ন’

সিলেটের বিশ্বনাথের নাজিরবাজার আঞ্চলিক ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওরা এগারোজন বিদেশি দক্ষিণ সুরমা। দলটি টাইব্রেকারে সন্ধানী ফুটবল একাদশ পনাউলাবাজারকে ৫-৪ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। গত শনিবার নাজিরবাজার সংলগ্ন মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ সিলেটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সাবেক জোনাল এডভোকেট শাহ ফরিদ আহমদ, বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, জেএমজি এয়ারকার্গোর এমডি জালাল আহমদ, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা আবদুল হামিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু, নাজিরবাজার আঞ্চলিক ক্রীড়া সংস্থার সভাপতি শহিদুল ইসলাম সাহিদ ও সাধারণ সম্পাদক আবুল কালাম রুনু।