রুশ সাংস্কৃতিক কেন্দ্রে আলেকজান্ডার পুশকিনের জন্মবার্ষিকী পালন

রুশ ভাষা দিবস ও আলেকজান্ডার পুশকিনের ২১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র গত শনিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রুশ সাহিত্যের জনক আলেকজান্ডার পুশকিনের জন্মদিন ৬ জুন। এ দিবসটিকেই রুশ ভাষা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। রুশ কেন্দ্রের পরিচালক আলেকজান্ডার পি ডেমিনের সভাপতিত্বে আয়োজিত সভায় পুশকিনের সাহিত্য নিয়ে আলোচনা করেন সাংবাদিক জাহীদ রেজা নূর, সোভিয়েত এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ হাবিব আহসান বাবলু। এছাড়া অনুষ্ঠানে আলেকজান্ডার পুশকিনের কবিতার অনুবাদ পাঠ করেন কবি আলফ্রেড খোকন, সাখাওয়াত টিপু ও নির্লিপ্ত নয়ন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন আবীর আবদুল্লাহ গোলাম হারুনি, মোহাম্মদ সাইফুল ইসলাম, অনিকা অদিতি, ইয়াসমিন সুলতানা, মোঃ আব্দুল কুদ্দুস। গান গেয়ে শোনান সৈয়দা সামসুন নাহার, মোঃ শাকিল কাওসার ও মোঃ শাওন হোসেন।