দেশে শক্তিশালী অ্যাক্রেডিটেশন অবকাঠামো গড়ার তাগিদ
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২২:১৪
বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির সক্ষমতা বাড়াতে দেশে শক্তিশালী অ্যাক্রেডিটেশন অবকাঠামো গড়ে তোলার তাগিদ দিয়েছেন শিল্প উদ্যোক্তারা। একই সাথে তারা অ্যাক্রেডিটেশন সম্পর্কিত কমপ্লায়েন্স এর কারণে যাতে ব্যবসায় ব্যয় বা কস্ট অব ডুইং বিজনেস অপ্রত্যাশিতভাবে বেড়ে না যায়, সে বিষয়ে লক্ষ্য রাখতে সরকারের প্রতি পরামর্শ দেন।
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে অনুষ্ঠিত ‘অ্যাক্রেডিটেশনঃ বিশ্ব বাণিজ্য প্রসারে সহায়ক শীর্ষক সেমিনারে বক্তারা এ তাগিদ দেন। গতকাল রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এর আয়োজন করে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে প্রধান অতিথি ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, শুধু মানসম্মত পণ্য উত্পাদন করলেই অ্যাক্রেডিটেশন সনদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন সহজ হবে না। এর জন্য আন্তর্জাতিক ক্রেতা ও মান নির্ধারণী প্রতিষ্ঠানের আস্থা অর্জন করতে হবে। এ লক্ষ্যে মানসম্মত পণ্য উত্পাদনের পাশাপাশি মান নিশ্চয়তার বিষয়ে ইতিবাচক মনোভাব তৈরি করা জরুরি।
বিএবি’র মহাপরিচালক মোঃ আবু আবদুল্লাহ্’র সভাপতিত্বে সেমিনারে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এবং ডিসিসিআই‘র সভাপতি সবুর খান বিশেষ অতিথি ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যুরো ভেরিটাস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএসটিআই‘র মহাপরিচালক এ কে ফজলুল আহাদ, শিল্পোদ্যোক্তা ইয়াদ আলী ফকির প্রমুখ।