শিশু অধিকার বিষয়ক পার্লামেন্টারি ককাসের সংবাদ সম্মেলন
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২২:১৪
বাজেটে আলাদা শিশুবাজেট অন্তর্ভুক্তিকরণের ঘোষণা প্রদান করায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে শিশু অধিকার বিষয়ক পার্লামেন্টারী ককাস। শনিবার জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে সিএসআইডি, উন্নয়ন অধ্যয়ন বিভাগ-ঢাকা বিশ্ববিদ্যালয়, সিআরজিএ, সেভ দ্য চিলড্রেন এবং শিশু অধিকার বিষয়ক পার্লামেন্টারি ককাসের সংবাদ সম্মেলনে প্রস্তাবিত জাতীয় বাজেটের (২০১৩-১৪)র ওপর প্রতিক্রিয়ায় বক্তরা এ অভিমত ব্যক্ত করেন। সংসদ সদস্য আসমা জেরীন ঝুমুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মো. ফজলে রাব্বী মিয়া এমপি, মীর শওকত আলী বাদশা এমপি, সেভ দ্য চিলড্রেনের উপ-পরিচালক সামছুল আলম বকুল, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার চৌধুরী মোহাম্মদ তৈয়ব তাজাম্মুল রানা, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক ড. কাজী মারুফ।—প্রেস বিজ্ঞপ্তি