জৈনপুরী দরবার শরীফের উদ্যোগে ওয়াজ মাহফিল

পবিত্র শবে মেরাজ উপলক্ষে সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল (এম.এ) মাদ্রাসা ও জৈনপুরী খানকা শরীফ কমপ্লেক্সের উদ্যোগে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন জৈনপুরী পীর সাহেব কেবলা হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন ডেসকোর কর্মকর্তা আলহাজ্ব মো. শফিকুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান বিজ্ঞানী বিসিএসআইআর-এর চেয়ারম্যান প্রফেসর ড. এ আই মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব ডা. মো. খলিলুর রহমান, আলহাজ্ব ডা. মো. নাজিমউদ্দীন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফেজ মুফতী মো. সোলায়মান আল-আযহারী, শিশু বক্তা সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরী, মাওলানা ইব্রাহীম খলিলসহ ওলামায়ে কেরামগণ। পীরসাহেব জৈনপুরী তার বক্তব্যে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর মেরাজ নিখিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা।-প্রেস বিজ্ঞপ্তি