ফখরুলসহ ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৭ জুলাই
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২৩:০২
সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামি ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।
রবিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এদিন ধার্য করেন। একই সঙ্গে মামলাটি ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে বদলি করারও নির্দেশ দেন।
গতকাল অভিযোগ গঠনের ধার্য তারিখে মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৫ জন উপস্থিত ছিলেন। তবে সংসদ অধিবেশন চলমান থাকায় এ মামলার ৭ সংসদ সদস্যসহ মোট ২৪ আসামির পক্ষে গতকাল আদালতে সময়ের আবেদন করা হয়। এ নিয়ে মোট আটবার একই বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হলো।