চট্টগ্রাম বন্দরে ইলেকট্রনিক্স আটক

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা ইলেকট্রনিক্স পণ্যের দুটি কনটেইনার গত ৩০ মে কাস্টমস কর্তৃপক্ষ আটক করেছে। সিঙ্গাপুর থেকে আমদানি করা এসব পণ্যের মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। আটক করা এ পণ্যের কায়িক পরীক্ষা গতকাল রবিবার সম্পন্ন হয়। কাস্টমস কর্তৃপক্ষ পণ্যের আমদানিকারককে খুঁজে বের করার চেষ্টা করছে।