চট্টগ্রামে হেলে যাওয়া ভবনটি সিলগালা করেছে সিডিএ

ষোলশহর শ্যামলী আবাসিক এলাকায় হেলে যাওয়া ছয় তলা ভবনটি চট্টগ্রাম উন্নয়ন করপোরেশন (সিডিএ) গত শনিবার বিকালেই সিলগালা করে দিয়েছে। এদিকে ভবনের বাসিন্দারা অন্যত্র চলে গেছে। ভবনের বিদ্যুত্, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। মধ্যপ্রাচ্য প্রবাসী মাহাবুবুর রহমান গত ২০০২ সালে ভবনটি নির্মাণ করেন। নির্মাণ ত্রুটির কারণে ভবনটি হেলে পড়েছে বলে সিডিএ সূত্র জানায়। উল্লেখ্য, ছয়তলা এ ভবনটি গত শনিবার সকালে হেলে পড়ে।