চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১০ কোটি পিস চিংড়ি পোনা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি বেইস। গতকাল বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লালখান বাজার ফ্লাইওভার থেকে পোনা বহনে নিয়োজিত ৪টি মিনি ট্রাকসহ ১২৪ ড্রাম চিংড়ি পোনা জব্দ করা হয়। ড্রামগুলোতে প্রায় ১০ কোটি পিস চিংড়ি পোনা মজুদ ছিলো। তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। চিংড়ি পোনাগুলো কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়েছে।