রাসিক নির্বাচনের কারণে রাজশাহী হরতালের আওতামুক্ত

রাজশাহী মহানগর এলাকাকে হরতালের আওতামুক্ত ঘোষণা করেছে স্থানীয় জামায়াত। গতকাল রবিবার বিকালে দলের প্রচার বিভাগের নামে ই-মেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী রফিকুল ইসলাম খান, সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ ও ঢাকা সিটির সহকারী সেক্রেটারী সেলিম উদ্দিনকে আদালত অবমাননার দায়ে সাজা প্রদানের প্রতিবাদে দেশব্যাপী হরতাল আহবান করা হয়েছে। আগামী ১৫ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন থাকায় উক্ত এলাকা হরতালের আওতামুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী মহানগরী জামায়াত। তবে প্রেস বিজ্ঞপ্তিতে কোনো নেতার নাম নেই।