প্রধানমন্ত্রীর আজ টুঙ্গিপাড়া সফর
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২৩:০৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার গোপালগঞ্জের টুিঙ্গপাড়া সফর করবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার ও এর আশপাশে ধোয়া-মোছাসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রী আজ সকাল দশটা বিশ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দুপুর সাড়ে বারটায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে টুিঙ্গপাড়া ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার সেখ আকতার হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে প্রধানমন্ত্রীর সফরসূচীর এ তথ্য জানা গেছে।