গাড়ি ভাংচুর মামলা
সীতাকুণ্ডে ছাত্রদলের সাত নেতা আটক
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০১৩, ২৩:০৯
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড, গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় উপজেলার বিভিন্নস্থান থেকে শনিবার রাতে ৭ ছাত্রদলের নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সীতাকুণ্ড পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহীন, প্রচার সম্পাদক সোহেল, নূরুল আবছার, আলাউদ্দিন, নূর হোসেন, শাহাদাত্।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম জানান, বৃহস্পতিবার পুলিশের দায়ের করা মামলায় আটককৃতরা এজাহারভুক্ত আসামী। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার ৭টি স্থানে ব্যারিকেড, গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার রাতে সীতাকুণ্ড মডেল থানায় ৬টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে বিএনপি’র ৪’শ নেতা-কর্মীকে।