আজকের রাশিফল

আজ ২৮ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা:২ ও ৫। শুভবার: বুধ ও সোমবার। শুভরত্ন:মুক্তা ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি: ভদ্র, বিনয়ী, কল্পনাপ্রবণ ও সৃজনশীল। মনের দিক থেকে আপনি অস্থির, অশান্ত। আপনি শান্তিপ্রিয় ও সহানুভূতিশীল। দ্বন্দ্ব-সংঘাত এড়িয়ে কৌশলে কাজ করতে চান। আপনার বুদ্ধিদৃপ্ত মন সহজেই সবকিছু বুঝতে পারে। আপনার ইনটুইশন প্রখর। শিল্প-সাহিত্য, ইতিহাস ও ভ্রমণের প্রতি আপনার রয়েছে গভীর অনুরাগ। জীবনে সাফল্যলাভের জন্য আপনাকে আরো বাস্তববাদী হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী উইলিয়াম স্টাইরন, ঔপন্যাসিক ইয়াসুনারি কাওয়াবাজ, সুরকার রিচার্ড স্ট্রাউস, দার্শনিক আলেকজান্ডার ভেইন, ফেরদৌসী মজুমদার, প্রাণিবিদ আলফ্রেড নিউটন, প্রমথ নাথ বিশি। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ দিনটি মিশ্র-সম্ভাবনাময়। পাওনা টাকা আদায় নাও হতে পারে। পরিশ্রম বৃদ্ধি পাবে। প্রচেষ্টা ও পরিশ্রমের সমন্বয়ে অর্থাগমনের সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ বন্ধু বা কোনো আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদি সতর্কতা অবলম্বন করুন। কোনো সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ চাকরিজীবীদের রাজনীতির সাথে সম্পৃক্ত না হওয়াই ভালো। কোনো আন্দোলনে জড়ানো ঠিক হবে না। যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করে নিন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আর্থিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় হ্রাস করার চেষ্টা করুন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। ব্যবসায়ের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। অসুবিধা থাকলেও শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে পারবেন। অকারণ ঝুঁকি না নেয়াই ভালো। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ শরীর খুব একটা ভালো যাবে না। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় বড় ধরনের কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। নতুন কোনো উদ্যোগ সফল হতে পারে। কাজকর্মে সফলতা পেতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। এ ব্যাপারে পিতার সহানুভূতি আপনার পক্ষেই থাকবে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। অকারণ ঝুঁকি না নিলেই ভালো করবেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ প্রতিষ্ঠিত কোম্পানিতে কর্মরতদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে কোনো সুযোগ পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। জলপথে ভ্রমণ না করলেই ভালো করবেন। বিদ্যার্থীদেরকে সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ সদাচরণের জন্য প্রশংসিত হতে পারেন। অপরের সহযোগিতা লাভ সহজ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ প্রণয়ে সাফল্য আসতে পারে। তবে বিয়ে-সাদির ব্যাপারে এই মুহূর্তে চিন্তা না করাই ভালো। আজ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। যৌথ ও অংশদারী ব্যবসায় ভালো করবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে বলে আশা করা যায়। দূরের যাত্রা শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। পরিবারের কোনো বেকারের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাউকে মাত্রাতিরিক্ত বিশ্বাস করা ঠিক হবে না। আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। ইচ্ছা না থাকলেও ব্যয় বৃদ্ধি পেতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ নতুন কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যৌথ বা অংশীদারী কারবারে সুফল পেতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। পেশাগত ক্ষেত্রে সুনাম ও সাফল্য পেতে পারেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ বিশেষ কোনো কারণে দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। সামান্য কারণে উত্তেজিত হতে পারেন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। আপনজন কারো অসুস্থতায় উত্কণ্ঠিত হতে পারেন। আর্থিক দিক ব্যয়বহুল হবে। ভ্রমণের পরিকল্পনা বাতিল করলেই ভালো করবেন।