নৌ-কার্গো বীমা দাবির চেক হস্তান্তর

সম্প্রতি সাধারণ বীমা করপোরেশন, ঢাকা জোন, ঢাকা-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (সার্বিক দায়িত্ব), এস এম শাহ আলম আনুষ্ঠানিকভাবে নৌ-কার্গো বীমা দাবির অনুকূলে অনুমোদিত প্রায় ৬০ লাখ টাকার ১টি চেক ‘এসেনসিয়াল ড্রাগস কোং লি.’ এর জেনারেল ম্যানেজার (প্রকিউরমেন্ট), সৈয়দ জহির উদ্দিন জামাল-এর কাছে হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সাধারণ বীমা করপোরেশন, ঢাকা জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার, নিলুফার ইয়াসমিন ও দাবি বিভাগের ম্যানেজার মো. আবদুল মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি