আইপিএলের পক্ষে বিসিসিআই
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২১:৪৮
স্পট ফিক্সিং ও জুয়া সংশ্লিষ্টতায় গ্রেফতার-অভিযোগে এবার জরাজীর্ণ ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (আইপিএল)। তবুও এই বিলাসবহুল টুর্নামেন্ট নিষিদ্ধ নয়, মাঠে রাখার পক্ষে ভারতীয় ক্রিকেট ও নিয়ন্ত্রণ বোডের্র (বিসিসিআই) নতুন নিয়োগ পাওয়া সেক্রেটারি সঞ্জয় প্যাটেল। পরের মৌসুমে এসব সমস্যা হবে না আশাবাদী প্যাটেল,‘আইপিএল থাকছে। লিগের বাহ্যিক সমস্যা এগুলো। পরের বছর টুর্নামেন্ট শুরুর আগেই এগুলো খুঁজে বের করব।’ বোর্ডের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার উপর আস্থা রাখছেন এই কর্মকর্তা,‘অনেক কঠিন পদক্ষেপ নিতে জানেন জগমোহন ডালমিয়া। তার সঙ্গে অনেক সিনিয়র কর্মকর্তারাও আছেন। আমি মনে করি না সামপ্রতিক ঘটনাগুলো আর ঘটবে।’ আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য প্যাটেল কঠিন আইন চালুর কথাও বললেন,‘ক্রিকেটারদের জন্য আমরা কঠোর আচরণবিধি প্রয়োগ করব। অনেক আগেই ম্যাচ পরবর্তী পার্টি আমরা নিষিদ্ধ করেছিলাম। লিগের ইমেজ নষ্ট করে এমন কোনো কিছুই বিসিসিআই বরদাস্ত করবে না।’