আপনার প্রিয় কুকুরটির সঙ্গে হাঁটুন

হূদরোগ নিয়ে কথা বলার সর্বোচ্চ অথরিটি আমেরিকান হার্ট এসোসিয়েশন-এর তথ্য মতে যারা কুকুর ও বিড়াল পালন করেন তাদের হূদরোগের ঝুঁকি কম। নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল। এ ব্যাপারে হিউস্টনের বেলর কলেজ অব মেডিসিনের কার্ডিওলজির অধ্যাপক ড: গ্লেন লেভিন উল্লেখ করেছেন যে, তাদের কাছে বিশ্বাস করার মত যথেষ্ট তথ্য রয়েছে যে পেট এনিমেল পালন হার্টের জন্য হিতকর। কুকুরপ্রেমী এবং টরেন্টোর সেন্ট মাইকেল হসপিটালের গবেষক ড: চিমিং চো উল্লেখ করেছেন যেসব কুকুর মালিকগণ কুকুরের সঙ্গে খেলেন, দৌড়ান এটা হূদরোগের ঝুঁকি কমায়। ড: চো উল্লেখ করেছেন, তার অনেক রোগী আছে যারা হাঁটার একদম সময় পান না। তাদের কুকুর পালন করতে বলায় তারা তা করছেন এবং এখন তাদের বেশি হাঁটা হচ্ছে। ড: চো আরও উল্লেখ করেন যারা প্রতিদিন ১০ হাজার স্টেপ হাঁটাচলা করেন তাদের দীর্ঘজীবী হওয়ার সুযোগ বেশি। আরামবোধ করেন এবং হার্ট এ্যাটাকের ঝুঁকি কম। এছাড়া কুকুর অত্যন্ত মনিব ভক্ত হয়। এতে মনিবের আত্মার প্রশান্তি যেমন হয় তেমনি কিছু সময় কাটানো যায় বেশ ভালই। লেখক : চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ