জীববৈচিত্র্য আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

পাঁচ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘বাংলাদেশ জীববৈচিত্র্য আইন-২০১৩’র খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঁইয়া এ কথা জানান। জীববৈচিত্র্য আইন অনুযায়ী একটি জাতীয় কমিটি গঠন করা হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা, গবেষক, বিশেষজ্ঞসহ বিভিন্ন ব্যক্তিকে নিয়ে এ কমিটি গঠন করা হবে।