আওয়ামী সমবায় লীগের আত্মপ্রকাশ
সভাপতি আমিনুর
সম্পাদক আজম
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২২:০৩
বঙ্গবন্ধুর আদর্শের সমবায়ীগণ গতকাল সোমবার ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে এক সভায় মিলিত হয়ে সমবায়ের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী সমবায় লীগ গঠন করেন। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাবেক সভাপতি মো. আমিনুর রহমান সগীরকে সভাপতি ও আইনজীবী এমজি আজম মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যগণ হলেন সহ-সভাপতি এড. মো. মাহবুবুর রহমান, ডা. এসএম হাবিবুর রহমান, অধ্যাপক এমএ খান ফিরোজ, সাংবাদিক রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, ডি.সি রায়, সাংবাদিক এইচএস দুলাল, সাংবাদিক এমএন নবী তাহের, যুগ্ম সম্পাদক এড. ফারুক হোসেন মোল্লা, কেএম আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. রবিউল ইসলাম রিংকুর প্রমুখ। কমিটির অন্যদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে। -প্রেস বিজ্ঞপ্তি