নরসিংদীতে যুবলীগ চেয়ারম্যানের সংবর্ধনা
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২২:১৫
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে গত রবিবার শিবপুর উপজেলার ইটাখোলায় এক গণসংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ শিবপুর উপজেলার পক্ষ থেকে এ সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ খান, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস এসএম কাইয়ুম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহআলম, যুবলীগ নেতা নিপুন খান, নাসির উদ্দিন সরকার, এমএ হানিফ, মো. ভুলু প্রমুখ। সংবর্ধনার জবাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, হেফাজত, জামায়াত, শিবিরকে এদেশে রাজনীতি করতে দেয়া হবে না। কারণ তারা কোন রাজনৈতিক দলের আওতায় পড়ে না।