চৌদ্দগ্রামে ৪৬টি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নেই
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২২:১৬
চৌদ্দগ্রামে সহকারী শিক্ষকরা চালাচ্ছেন ৪৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১শ ৬৯টি বিদ্যালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ৪৬টিতে প্রধান শিক্ষক নেই।
প্রধান শিক্ষক নেই এমন বিদ্যালয়গুলো হলো:কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া, সাতবাড়িয়া, রাণীর বাজার, উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর-কোমারডোগা, কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর, চিওড়া ইউনিয়নের চিওড়া বালিকা, চিওড়া বালক, ধোড়করা, নেতড়া, সাঙ্গিশ্বর, জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা, আতাকরা, সোনাপুর (দ.), হাটবাইর, আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর, আলকরা, বাকগ্রাম, গুনবতী ইউনিয়নের রামপুর, ফুলের নাওড়ী, সুরিকরা, পরিকোট, শ্রীপুর ইউনিয়নের নালঘর, বগৈড়, নারচর, ভাঙ্গাপুষ্কুরণী, রাজাপুর, পদুয়া (উ.), শুভপুর ইউনিয়নের পোটকরা, জুপুয়া, কাদঘর, কাদৈর, গাছবাড়িয়া, ধনিজকরা, পাশাকোট, মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর (উঃ), খিরণশাল, ছাতিয়ানী, পৌরসভার চান্দিশকরা, কনকাপৈত ইউনিয়নের মরকটা, করপাটি, তারাশাইল, জঙ্গলপুর, কালকোট, বাতিসা ইউনিয়নের পাটানন্দী, লুদিয়ারা ও কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মধ্যে সিনিয়র একজন ‘ভারপ্রাপ্ত প্রধান’ শিক্ষকের দায়িত্ব পালন করছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিদা আলম জানান, প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন। শিগগিরই ৪৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদটি পূরণ করা হবে।