‘আমার জেলা বরিশাল’ এর মোড়ক উন্মোচন
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২২:১৯
প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল জেলা নিয়ে গতকাল সোমবার দৈনিক ইত্তেফাকে ‘আমার জেলা বরিশাল’ শীর্ষক বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম।
গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান লিটন বাশার, বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান মিয়া, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি মো. নিজাম উদ্দিন, ডা. মো. আল-আমিন, বেলভিউ মেডিকেল সার্ভিসেস লিমিটেড’র পরিচালক লিয়াকত আলী লিকু, ১নং রায়পাশা-কড়াপুর চেয়ারম্যান নূরুল আমিন, সাংবাদিক আযাদ আলাউদ্দীন, ইত্তেফাকের মুলাদী সংবাদদাতা হুমায়ুন কবির প্রমুখ।