মৃত্যুবার্ষিকী

রুনু আরা রউফ অবসরপ্রাপ্ত জেলা জজ মো. আবদুর রউফের সহধর্মিণী এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেনের ছোট বোন রুনু আরা রউফের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ আসর নারায়ণগঞ্জের ১নং বাবুরাইল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। এম এম হোসেন বিশিষ্ট চিকিত্সক ও সমাজ সেবক অধ্যাপক ডা. এম এম হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ আসর মরহুমের একমাত্র ছেলের গুলশানস্থ বাসভবনে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।