বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২২:৫৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা করেন। প্রধানমন্ত্রী ফুল দিয়ে কবরের বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকার পর পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। রাষ্ট্রীয় এসব কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য কর্মসূচিতে অংশ নেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি টুঙ্গিপাড়া অবস্থান করেন।
এ সময় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খায়রুল আলম খান, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, প্রেস সচিব আবুল কালাম আজাদ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট. কাজী আব্দুর রশিদ, ঢাকা রেঞ্জের ডিআইজি এস.এম. মাহফুজুল হক নূরুজ্জামান , জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন, ওসি হাবিবুল্লাহ সরকার, আওয়ামী লীগ নেতা চৌধূরীএমদাদুল হক, মাহাবুব আলী খান, সালাহ উদ্দিন পান্না, এস.এম আক্কাস আলী, সুভাষ চন্দ্র জয়ধর, এস.এম হুমায়ূন কবির, শেখ আব্দুল হালিম, আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফার রহমান বাচ্চু, বিমল কৃষ্ণ বিশ্বাস, সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র এইচ.এম অহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার রাকিবুল ইসলাম রাকিব, গাজী হাফিজুর রহমান লিকুসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত এ সফরকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা টুঙ্গিপাড়ায় তিন স্তর নিরাপত্তা বলয় গড়ে তোলে। দুপুর ১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।