রাজশাহী সিটি নির্বাচন

ইশতেহার ঘোষণা করলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে ২৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র ও রাজশাহী সচেতন নাগরিক সমাজ মনোনীত মেয়র প্রার্থী মোঃ হাবিবুর রহমান। গতকাল সোমবার রাজশাহী সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষিত এই ইশতেহারে তিনি বলেছেন, নির্বাচিত হলে রাজশাহীকে সিঙ্গাপুরের মতো সোলার সিটিতে পরিণত করা হবে। এছাড়া মহানগরীর ময়লা আবর্জনা সংগ্রহ করে সার তৈরি ও বায়োগ্যাস নির্মাণ ছাড়াও দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত নগর হিসেবে রাজশাহীকে গড়ে তুলবেন বলেও তিনি অঙ্গীকার করেছেন। সংবাদ সম্মেলনে রাজশাহী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব সোহায়েব হোসেনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।