বড়াই করার ফল

ময়না যখন গয়না পরে ময়ূর তখন নাচে তাই না দেখে কাঠবিড়ালি দৌড়ে ওঠে গাছে। কাঠবিড়ালি উঠলে গাছে গোমড়া মুখের শালিক বলল তাকে, ‘হওগো বিদায় আমি গাছের মালিক।’ শালিক ব্যাটার কথা শুনে ফিঙ্গে দিল চড় তাই না দেখে বলল চড়াই ‘এবার বড়াই কর।’