গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বিশ্বের জনপ্রিয় সুপারহিরো চরিত্রগুলোর মধ্যে অন্যতম একটি হলো সুপারম্যান। আর এবার এই সুপারম্যানের সাজেই সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি ঘটিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে আমেরিকা ভিত্তিক চেইন শপ সিয়ার্স। ওয়ার্নার ব্রস এর ‘ম্যান অব স্টিল’ চলচ্চিত্রের কথা মাথায় রেখে সম্প্রতি আমেরিকার ইলিনয়েসের হফম্যান এস্টেটে অবস্থিত সিয়ার্সের সদর দপ্তরে জড়ো হয়েছিলেন সিয়ার্সের বিভিন্ন স্টোরের শ’ পাঁচেক কর্মী। আর শেষতক সুপারম্যানের পোশাকে এদের ৫৬৬ জনের একত্রিত হওয়াটাই গিনেজ বুকে জায়গা করে নেয় একসাথে সবচেয়ে বেশি মানুষের সুপারম্যান সাজার রেকর্ড হিসেবে।