সময় পেলেন সালমান
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২০:১০
গত মাসের মাঝামাঝিতে কারাগারে যেতে হয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে। এবার বোধহয় যেতে হবে তার খুব ঘনিষ্ঠ বন্ধু সালমান খানকেও। ২০০২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় সালমান নিয়ন্ত্রণ হারালে একজন নিহত ও চারজন আহত হয়। সেই মামলারই আপিলের তারিখ ছিল গত ১০ জুন। কিন্তু বিভিন্ন কারণ বশত এই আপিলের তারিখ পিছিয়ে হলো ২৪ জুন। উল্লেখ্য, এই মামলায় যদি সঞ্জয়ের মতো সালমানও হার মানেন তাহলে তারও প্রায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড হবে বলে জানা যায়। পাশাপাশি পরবর্তী আপিলের কোনো সুযোগ থাকবে না এমনটাও জানা যায়।