বিশ্বকাপের কাছে দক্ষিণ কোরিয়া

গতকাল মঙ্গলবার বিশ্বকাপ ২০১৪ বাছাইয়ে (এশিয়া অঞ্চল) উজবেকিস্তানকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিলে যাওয়ার সম্ভাবনা আরো দৃঢ় করেছে দক্ষিণ কোরিয়া। অবশ্য এজন্য দক্ষিণ কোরিয়া ধন্যবাদ দিতে পারে উজবেকিস্তানকে। কারণ আত্মঘাতি গোলে এই জয়টি তুলে নিয়ে স্বাগতিক দক্ষিণ কোরিয়া। সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামের দক্ষিণ কোরিয়া এই জয় তুলে নেয়ায় বিশ্বকাপের পথে আরো এক ধাপ এগিয়ে যায়। এশিয়া অঞ্চলের (গ্রুপ এ) শেষ বাছাই ম্যাচে তাদের আর একটি পয়েন্ট প্রয়োজন হবে ব্রাজিল বিশ্বকাপে যেতে। উজবেকিস্তানের শোরাখমেডোফ আত্মঘাতি গোলটি করেন ৪২ মিনিটে। যদি এই ম্যাচটি উজবেকিস্তান জিতে নিতো বিশ্বকাপে প্রথমবারের মত জায়গা করে নিতে পারতো। দুটি দলই আগামী মঙ্গলবার শেষ বাছাই ম্যাচে খেলতে নামবে। দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ ইরান এবং উজবেকিস্তান লড়াই করবে কাতারের সাথে। অন্যদিকে মঙ্গলবার অপর আরেক ম্যাচে এশিয়া অঞ্চলের আরেক শক্তিশালী দল অস্ট্রেলিয়া (গ্রুপ বি) ৪-০ গোলে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে যাওয়ার আশা উজ্জ্বল করেছে। এই গ্রুপের জাপান সবার আগে বিশ্বকাপ ২০১৪ আসরের টিকিট নিশ্চিত করেছে।