লাইভ অনুষ্ঠানে থাকে বিব্রত হবার ঝুঁকি : লিমা
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২১:৫৮
পুরো নাম পারিহা লিমা। খুব বেশিদিন হয়নি মিডিয়ায় কাজ করছেন। এরই মধ্যে সেলিব্রিটি শো আর প্রতিদিনের হরেক রকম মানুষের সাথে কথোপকথনেই যেন নিজের একটা অবস্থান তৈরি করেছেন। আরটিভিতে দীর্ঘদিন ধরেই সঞ্চালনা করছেন ‘প্রতিদিনের তারকাদের নিয়ে অনুষ্ঠান ‘তারকালাপ’। এর বাইরে বেশ কিছু ইভেন্টের কাজও করেছেন। নিজের কাজ প্রসঙ্গে পারিহা লিমা বলেন,‘প্রত্যেক অতিথি তারকার মনোবিদ্যা বোঝার চেষ্টা করি। চেষ্টা একেবারে সাধারণ দর্শকদের কৌতূহলী হয়ে কিছু প্রশ্ন করতে, যাতে টিভির দর্শক নিজেদের উত্তরগুলো পেয়ে যান। এর মধ্যে লাইভ অনুষ্ঠানে প্রশ্নোত্তরে কিছুটা বিব্রত হবার ঝুকিও থাকে। তবুও তারকাদের লাইফ স্টাইল নিয়ে কথোপকথনগুলো খুব এনজয় করি বলেই একটি সফল অনুষ্ঠানের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত থাকতে পারছি।’