চীন থেকে পোল্ট্রি পণ্য আমদানি নিষিদ্ধ

চীন থেকে পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্য আমদানি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। গত ২৯ মে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রক এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে গতকাল নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানি ও রফতানি (নিয়ন্ত্রক) আইন, ১৯৫০-এর সেকশন-৩ এর সাব সেকশন (১)-এর ক্ষমতাবলে সরকার চীন থেকে পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্য আমদানি সাময়িক নিষিদ্ধ করেছে।