বাজেট বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা - রিহ্যাব
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২২:০৪
২০১৩-১৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে এ বাজেট বাস্তবায়ন সম্ভব বলেও মত দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে নতুন করে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়ায় এবং উেস কর হ্রাসের প্রস্তাব দেয়ায় দেশের অভ্যন্তরে বিনিয়োগের পরিমাণ বাড়বে। প্রবাসী বাংলাদেশিরা বেশি মাত্রায় বিনিয়োগ করবেন। ফলে বৈদেশিক মুদ্রা, সরকারের করের আওতা ও রাজস্ব বাড়বে। এছাড়া আবাসন শিল্প চাঙ্গা হওয়ার সঙ্গে রড, সিমেন্ট, পেইন্ট, বৈদ্যুতিক সামগ্রি ও তার, ইট, টাইলস, অ্যালুমিনিয়াম, গ্লাসসহ এ শিল্পের সঙ্গে জড়িত অন্যান্য প্রায় ২০০ শিল্পে নতুন করে গতিশীলতা আসবে এবং কর্মসংস্থান বাড়বে বলেও জানান তিনি।
সম্মেলনে উপস্থিত ছিলেন অব. মো. আব্দুর রশীদ ও লিয়াকত আলী ভুঁইয়া, মো. মিজানুর রহমান দেওয়ান, মো. সাইদুল ইসলাম বাদল, মোহাম্মদ আনসার আলী।