মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২২:২৪
অধ্যাপক এম এ মতিন
আজ ১২ জুন বুধবার বিশিষ্ট চক্ষু চিকিত্সক, সমাজসেবক এবং সাবেক এমপি ও উপ-প্রধানমন্ত্রী অধ্যাপক এমএ মতিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে (বাদ আছর)। অনুষ্ঠানটি মরহুমের শান্তিনগরস্থ বাসভবনে অনুষ্ঠিত হবে (১১৬, শান্তিনগর, ঢাকা-১২১৭)। ১৩ জুন সকাল নয়টায় সিরাজগঞ্জের রহমতগঞ্জ গোরস্থানে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১০টায় নর্থবেঙ্গল মেডিক্যাল কলেজ, সিরাজগঞ্জ অডিটোরিয়ামে মরহুমের কর্মময় জীবনের স্মৃতি নিয়ে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এছাড়া শাহজাদপুরে শাহজাদপুর চক্ষু হাসপাতালে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।