টপচার্ট

সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি প্রথম সপ্তাহান্তেই গোল দিল রণবীর-দীপিকার ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। গত ৩১ মে মুক্তি পেয়েছে ইয়ে ‘জওয়ানি হ্যায় দিওয়ানি’। আর প্রথম সপ্তাহান্তেই বক্সঅফিসের ঝুলিতে এসেছে ৬২.৭৫ কোটি। মুক্তির এই ৩ দিনের মধ্যে হলিউড বক্স অফিসের সেরা ১০ ছবির তালিকার নবম স্থানে অবস্থান করছে এখন ছবিটি। সিনেমাটিতে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, অদিত্য রায় কাপুরের সাথে আরও অভিনয় করেছেন কালকি কোয়েচলিন। এপিক অ্যানিমেশন ভক্তদের জন্য এপিক এক সিনেমা এই ‘এপিক’। বাবা ও মেয়েকে দিয়ে শুরু হয় সিনেমার গল্প। ধীরে ধীরে নানা ধরনের ঘটনা ডালপাতা ছড়াতে থাকে। সেখানে বাস করে একটা গোষ্ঠী যারা আকারে অনেক ছোট, পোকামাকড়দের সমান। তাদের রাজ্য বাঁচানোর যুদ্ধে সামিল হয় বাবা ও মেয়ে। মজার সব গ্রাফিক্স আর গল্প দিয়ে মাতানো ছবি ‘এপিক’। যা মুক্তির পরপরই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। বলিউড টপচার্ট  ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আদিত্য রায় কাপুর  আওরঙ্গজেব অর্জুন কাপুর, সাশেহ আগা, ঋষি কাপুর  ইশক ইন প্যারিস প্রীতি জিনতা, রেহান মল্লিক  গো গোয়া গন সাইফ আলী খান, কুনাল খেমু, আনন্দ তিউয়ারি  শুটআউট অ্যাট ওয়াদালা জন আব্রাহাম, অনিল কাপুর, সিদ্ধার্থ কাপুর হলিউড টপচার্ট  ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স ভিন ডিজেল, পল ওয়াকার  নাউ ইউ সি মি জেসি আইজেনবার্গ, মরগ্যান ফ্রিম্যান, ইসলা ফিশার  আফটার আর্থ উইল স্মিথ, জ্যাডেন স্মিথ, ইসাবেলা ফারম্যান  স্টারট্রেক ইনটু ডার্কনেস বেনেডিক কাম্বারব্যাচ, ক্রিস পাইন, জো স্যালড্যানা  এপিক বিয়োনসে, কলিন ফ্যারেল, জশ হ্যাচারসন