নজরুলের জন্মবার্ষিকীতে বিশেষ সাংস্কৃতিক আয়োজন

গাইবান্ধা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় গত ৮ জুন ‘আপনার চেয়ে আপন যে জন’ শিরোনামে এক সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ও উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলার শাখা যৌথ এ অনুষ্ঠানের আয়োজন করে। কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন মশিউর রহমান, অমিতাভ দাশ, লুত্ফুস সামাদ, নিলুফার জেসমিন বিথি, সোমা সেন, জহুরুল ইসলাম, ইন্দ্রানী মোদক, চুনি ইসলাম, মাহমুদ সাগর, নিম্মী ফেরদৌসি ডনি, স্বাধীন হোসেন, প্রবীর দাস, প্রণতি মণ্ডল, মৃনাল কান্তি, সিরাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, শিশু শিল্পী পৃথিলা প্রিয়ন্তি সাহা, জান্নাত বাঁধন, পত্রলেখা দাশ তুনতুন, অহনা মুনতাহিনা সোনাটা, আয়ান্দা, রশ্মি, দিঘী, লাবণী প্রমুখ।