সংসার নিয়ে প্রশ্নের মুখে কারিনা কাপুর!
প্রকাশ : ১২ জুন ২০১৩, ২০:২৯
বহু জল্পনা-কল্পনা শেষ করে গত বছরের অক্টোবরে বিয়ে করেন কারিনা কাপুর ও সাইফ আলী খান। কিন্তু এখানেই শেষ নয়, বিয়ের আগেই কারিনা কাপুর নিজের মাতৃত্ব নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। বিয়ের বছরখানের মধ্যেই সন্তান নিবেন ঠিক এরকম একটি কারণেই সঞ্জয় লীলা বানসালীর ছবি থেকে বাদ পড়েন তিনি। আর এবার শোনা যাচ্ছে কারিনা কাপুর নাকি কখনও মা নাও হতে পারেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে কারিনা এক প্রকার বিরক্তি প্রকাশ করেই বলেন, ‘এটা ২০১৩, এখন সবাই আধুনিক। আমি আর সাইফও অনেক আধুনিক চলাফেরা করি। আর সাইফের তো সন্তান আছেই। আমরা এখনও মোঘল আমলের চিন্তাধরায় চলি না যে, বংশধর তৈরির জন্যই বিয়ে করতে হবে! অনেকে তো এমনটাও ভাবেন যে, বিয়ে করলে নায়িকার ক্যারিয়ার শেষ, কই আমার তো মনে হচ্ছে সবে শুরু হলো। আর ইমরান খানের সঙ্গে চলচ্চিত্র করে বয়সের তফাত্ও যে কিছু নয়, এটাও প্রমাণ করেছি। আমি ও সাইফ দু’জনেই খুব সুখী আছি, আধুনিক চলাফেরা করি। সাইফের সন্তানও আমার সন্তান। ভবিষ্যতে আমি সন্তান না নেওয়ার সম্ভাবনাই বেশি।’