সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর বর্ষা উত্সব
প্রকাশ : ১২ জুন ২০১৩, ২০:৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন হাকিম চত্বরে আগামী ১৫ জুন সকালে এবং বিকেলে টিএসসি ডাসের পেছনে স্বোপার্জিত স্বাধীনতা মঞ্চে বর্ষা উত্সব ১৪২০ ৬ষ্ঠবারের মতো আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। বর্ষা উত্সব শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে শিল্পী অলক সেনের মেঘমল্লার রাগ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এ পর্বের উদ্বোধন করবেন অধ্যাপক ড. আনিসুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে গোলাম কুদ্দুছ ও হাসান আরিফ এবং সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি অধ্যাপক ড. নিগার চৌধুরী। সভাপতিত্ব করবেন গোষ্ঠীর সভাপতি ড. হায়াত্ মামুদ। পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন গোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
উত্সবে সকালের পর্বে একক সংগীত পরিবেশন করবেন ফেরদৌস আরা, খায়রুল আনাম শাকিল, সাদি মোহাম্মদ, আবু বকর সিদ্দিক, অণিমা রায়, তানিয়া মান্নান, বিজন চন্দ্র মিস্ত্রী, সফিউল আলম রাজা। দলীয় সংগীত পরিবেশন করবেন বহ্নি শিখা, পঞ্চভাস্কর, ধ্রুবতান, সুরসপ্তক ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। একক আবৃত্তি পাঠ করবেন কাজী আরিফ, ভাস্বর বন্দোপাধ্যায় ও লায়লা আফরোজ। দলীয় নৃত্য পরিবেশন করবেন নৃত্যম, স্পন্দন, নটরাজ ও নৃত্যশ্রী।
এ ছাড়া একক আবৃত্তি পাঠ করবেন রফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম, মাসকুর এ সাত্তার কল্লোল, ফয়জুল আলম পাপ্পু, নায়লা তারাননুম চৌধুরী কাকলি ও তামান্না সারোয়ার নিপা।
দলীয় সংগীত পরিবেশন করবেন প্রতীতি, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, ক্রান্তি, দৃষ্টি ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।