লিটনের কোন বিকল্প নেই ঃ নাসিম

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীকে উন্নয়ন ও শান্তির নগরীতে পরিণত করেছেন। তাকে আবারো নির্বাচিত করলে শান্তিতে ঘুমাতে পারবেন। লিটনকে পরাজিত করা মানেই রাজশাহীকে আবারো সন্ত্রাসের নগরীতে পরিণত করা। রগকাটা, বোমাবাজি ও বাংলা ভাইয়ের দোসরদের উত্সাহিত করা। তাই লিটনের কোনো বিকল্প নেই। তিনি লিটনকে তালা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য রাজশাহী মহানগরবাসীর প্রতি আহবান জানান। মঙ্গলবার বিকালে নগরীর আরডিএ মার্কেটে গণসংযোগকালে এবং আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মী ও কৃষিবিদ সমিতির পৃথক সভায় তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন ফজলে রাব্বি এমপি, আব্দুল মান্নান এমপি ও আব্দুল কুদ্দুস এমপি প্রমুখ।